ঈদে শোলাকিয়ায় ২ জোড়া বিশেষ ট্রেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৫
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিন দু'জোড়া বিশেষ ট্রেন চলবে।
 
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত শোলাকিয়া এক্সপ্রেস ট্রেন সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টা কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে।
 
এ বিষয়ে তিনি আরও জানান, অপর একটি ট্রেন সকাল ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি পুনরায় দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
 
ইত্তেফাক/এসএস