ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টার পরও ৩২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার আগুন। শনিবার ভোরে বয়লার বিস্ফোরণে চার তলা ঐ কারখানায় আগুন লাগে।
শনিবার বিকাল পাঁচটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথে ট্যাম্পাকোর অপর ভবনে হঠাত্ আগুনের লেলিহান শিখা অবশিষ্ট পাঁচতলায় পুরো অংশে মূহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি শত্তিশালী ইউনিট পুনরায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফিরে আসে। সারারাত আগুন নেভানোর চেষ্টা করে আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু সকাল সাড়ে ১১টায় আবারো আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে না আসায় কারখানার আশপাশের বাসিন্দাদের মাঝে আগুন আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, কিছুক্ষণ পর পর আগুনের লেলিহান শিখা তীব্র আকার ধারণ করে আবার বন্ধ হয়ে যায়। এদিকে ট্যাম্পাকো কারখানার আশপাশ থেকে কারখানা ও বাসা বাড়ির লোকজন তাদের মালামাল রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। টাম্পাকো কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীর কারখানার আশেপাশে থাকা পাঁটি পুকুরের পানি ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস কর্মীদের পানিসঙ্কট দেখা দিতে পারে।
ইত্তেফাক/এএসএস
