ভোলার পাঁচটি উপজেলার ১৪ গ্রামের ১০ হাজার মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন।
সুরেশ্বর দরবারের পীর ও সাতকানিয়া পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল পৃথক পৃথকভাবে জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১৪ গ্রামে মানুষ আগাম এই ঈদ উদযাপন করবেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মজনু মিয়ার বাড়ির দরজায় সকাল নয়টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে কয়েকশো মানুষ জামাতে শরীক হবেন।
এছাড়াও পর্যায়ক্রমে সেখানকার চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর দরবারের মুরিদ মনজু মিয়া জানান, প্রতিবছরই জেলার ১৪টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন তারা।
ইত্তেফাক/এএসএস
