মোরেলগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
বাগেরহাটের মোরেলগঞ্জে পানিতে ডুবে জুবায়ের মাতুব্বর (৮) ও তানজুম ইসলাম (৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
 
রবিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জুবায়ের ও তানজুম বড়পরী গ্রামের প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর মতুব্বরের ছেলে ও মেয়ে।
 
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম জানান, দুপুরে বাড়ির পুকুর গোসল করতে যায় দুই ভাই-বোন। গোসলের সময় জুবায়ের পুকুরে তলিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বোন তানজুমও ঝাঁপ দিলে দুজনই পানিতে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে পরিবারের লোকজন পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।