লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, বিঘা, সাউধেরখিল, সোন্দড়া, আলীপুর, নন্দনপুরসহ ৭ গ্রামের শতাধিক পরিবারে সোমবার ঈদ-উল আযহা উদযাপন করবে। সৌদি আরবের ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে এ সব গ্রামের লোকেরা বহু বছর পূর্ব থেকে ঈদ উদযাপন করে আসছে।
১৯৮৩ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জে চান্দ্রা গ্রামের মরহুম পীর কেবলা মাওলানা ইছহাক সৌদি আরবের সাথে সংগতি রেখে ঈদুল আযহা উদযাপন করেছিল। তারই অনুসারীরা ওই রীতিনীতি পালন করে চলছেন।
সোমবার সকাল দশ টায় কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামে মাওলানা মনির হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিনপাড়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসা মাঠে মাওলানা নেছার আহম্মেদ খান ও সোনপূর খানকায় মাওলানা রুহুল অমিনের নেতৃত্বে ঈদের জামায়ত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ আদায় করার পর পশু কোরবানী করা হবে।
নোয়গাও ঈদগাও কমিটির সভাপতি নেছার আহম্মেদ ও বিঘা ঈদগাও কমিটির সভাপতি হারুন রশিদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকলেরই উচিৎ আজ পবিত্র ঈদুল আজহা পালন।
ইত্তেফাক/আরএ
