গাজিপুর বয়লার বিস্ফোরণে নিহত ২৯ জনের আল-মামুন দুলালের (৪৫)বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।
রবিবার দুপুরে দুলালের লাশ বলেশ্বর নদ তীরবর্তী বড়মাছুয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বিকেলে জানাজা শেষে দুলালের লাশ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। দুলাল উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের নূরুল আমীন আকনের ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।
জানা গেছে, টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের পলিপ্যাকেজিং কারখানায় দুলাল শ্রমিক হিসেবে ১৪ বছর ধরে কর্মরত ছিলেন। দুলাল পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ দিন ধরে গাজীপুর এলাকায় বসবাস করতেন। বয়লার বিস্ফোরণের পর দুলাল একটি দেয়ালের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হন। শনিবার রাতে তার গ্রামের বাড়ি আসার কথা ছিল।
