যথা সময়েই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন : হানিফ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১
 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই অনুষ্ঠিত হবে। হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও জঙ্গিবাদ লালন করেছে। তিনি বলেন, বিএনপি যদি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসে তাহলে আওয়ামী লীগ অভিনন্দন জানাবে।
 
রবিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এ সময় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সভাপতি আলী মূর্তজা সহ আওয়ামী লীগের সহযোগী-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরএ