দামের তুলনায় সেরা ফিচারে ফিরছে গ্যালাক্সি জে৭

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫
ক'দিন আগে প্রকাশ্যে এসেছে আইফোন ৭। কিন্তু এখনো বিকাশমান বাজারে আসেনি ডিভাইসটি। আর আসলেও দামের দিক থেকে কিছুটা বেশি হওয়ায় অনেকের কাছেই যে গ্রহণযোগ্য হয়ে উঠবে না এই ফোন, সে কথা বলাই বাহুল্য। তবে যারা সাপ মেরে আবার লাঠিও না ভেঙে ঈদে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য সুখবর। ক্রেতাদের মন জয় করতে স্যামসাং বাজারে আনছে গ্যালাক্সি জে৭ প্রাইম।
 
একঝাঁক ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যারযুক্ত এই স্মার্টফোনকে নিজের আগামী ফোন হিসেবে বেছে নিতেই পারেন। গ্যালাক্সি সিরিজের এই মডেলটিতে রয়েছে বেশ কিছু ভাল ফিচার। এটি আসলে গ্যালাক্সি জে৭-এরই আপগ্রেটেড ভার্সন এটি। জনপ্রিয় মডেলটির থেকে নতুন মডেলটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। সম্পূর্ণ মেটাল বডির ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অপশনটি থাকছে।
 
এছাড়াও ৫.৫ ইঞ্চির মডেলের স্ক্রিনটি সম্পুর্ণ এইচ ডি। অর্থাৎ এই স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও আকর্ষণীয় হবে। ২ জিবি র্যা্ম, সঙ্গে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটিকে কোনওভাবেই হ্যাং হতে দেবে না। ইক্সিনস প্রসেসরের ফোনটির ব্যাটারি ৩৩০০ এমএএইচ-এর।
 
এবার নজর দেওয়া যাক এর ক্যামেরার দিকে। পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য থাকছে সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
 
এত ফিচার সত্ত্বেও এর সমসাময়িক অন্য ফোনগুলোর চেয়ে সস্তা গ্যালাক্সি জে৭ প্রাইম। মটো জি৪ প্লাস, শাওমি এমআই৫-এর ফোনগুলোতে যেখানে এসব ফিচার পেতে হলে আপনাকে ২৪ হাজার টাকারও বেশি খরচ করতে হবে, সেখানে গ্যালাক্সি জে৭ প্রাইমের মূল্য প্রায় ২২০০০ টাকা।
 
ইত্তেফাক/এএম