রাজশাহীতে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪
রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ইয়ামিন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ামিন বোয়ালিয়া থানার মেহেরচণ্ডী চকপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে।
 
শিশুটির নানা মোয়াজ্জেম হোসেন জানান, দুপুর ১টার দিকে ইয়ামিন বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের মধ্যে খেলা করছিল। এর একপর্যায়ে সে দেয়ালে ওঠার চেষ্টা করে। এ সময় দেয়ালের একটি অংশ ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ভাঙা দেয়ালও তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।