টঙ্গীতে কারখানায় আগুন: আরো ২ লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯
 
টঙ্গীর ট‌্যাম্পাকো প‌্যাকেজিং কারখানা থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে ৩১ জনে দাঁড়াল। শনিবার এই কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হন।
 
এরপর রবিবার হাসপাতালে একজন মারা যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
 
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, উদ্ধার কাজে কী কী সরঞ্জাম প্রয়োজন হবে এবং কিভাবে কাজ শুরু হবে তা সরেজমিনে দেখার জন্য সেনাসদস্যরা ঘটনাস্থলে আসেন।
 

ইত্তেফাক/এএম।