সাতক্ষীরার আশাশুনিতে মা ও ছেলের আত্মহত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৯
 
সাতক্ষীরার আশাশুনিতে ছেলে সুমন মণ্ডলের (১৩) আত্মহত্যার কথা শুনে মা চন্দনা মণ্ডলও (৪৫) আত্মহত্যা করেছেন। রবিবার গভীর রাতে উপজেলার কাদাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
আত্মহননকারী সুমন মণ্ডল কাদাকাটি হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও একই গ্রামের মনোরঞ্জন মণ্ডলের ছেলে।
 
এলাকাবাসী জানান, মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী চন্দনা মণ্ডল রবিবার বিকালে তার ছেলেকে লেখা পড়া না করার জন্য মারপিট করেন। এতে মায়ের উপর অভিমান করে রাতে নিজ ঘরের রশিতে ঝুলে আত্মহত্যা করে সে। এরপর ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখেই মা চন্দনা মণ্ডলও বাড়ির পার্শ্ববর্তী বাগানের একটি গাছে কাপড় ঝুলিয়ে আত্মহত্যা করেন।
 
আশাশুনি থানার ওসি গোলাম রহমান জানান, মা ও ছেলের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।