মাগুরায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯
 
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের মনরোঞ্জন বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাজলী বাজার থেকে আমতলী বাজার যাচ্ছিলেন তিনি। এ সময় আমতলী বাজার সংলগ্ন সান গার্মেন্টসের সম্মুখে পেছন থেকে একটি চলন্ত মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মারাত্মক ভাবে আহত হন মনোরঞ্জন বিশ্বাস।
 
আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকায় নেয়ার পথে মধুখালী বাজারের নিকটে তিনি মারা যান।
 
চালক সহ ঘাতক মোটর সাইকেলটি আটক করেছে পুলিশ। শ্রীপুর থানার ওসি মো. রিজাউল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনা স্থলে পৌছে ঘাতক মোটর সাইকেলটি আটক করেছি।
 
ইত্তেফাক/আরএ