নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউছূফ (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের মুন্সিপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের কুদ্দুসের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিজের বাড়িতে ফ্রিজে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশতঃ তারে জড়িয়ে পড়ে ইউসুফ। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএন
