সৈয়দপুরে মিনিবাসের ধাক্কায় নিহত ২

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩১
নীলফামারীর সৈয়দপুর- দিনাজপুর সড়কের রাবেয়া মোড় এলাকায় মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহত দুজনের নাম দুলাল চন্দ্র (২৪) ও অনন্ত কুমার (২৫)। নিহত দুলালের পিতার নাম বুদা চন্দ্র, বাড়ি উপজেলার খাতামধুপুরে ও অনন্ত কুমারের পিতা রামমোহন, বাড়ি ডিমলার সাবজান গ্রামে। আজ সন্ধ্যায়  দুইজন ঘটনাস্থলে নিহত হয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের প্রয়োজনে ওই দুই ব্যক্তি রাবেয়া মিলে আসেন। কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য দুজন অপেক্ষা করছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি মিনিবাস তাদের ধাক্কায় দিয়ে দ্রুত পালিয়ে যায়।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
 

ইত্তেফাক/এএন