বাবাকে সাথে নিয়ে ঈদের নামাজে সাকিব

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪২
 
মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদ জামাতে অংশ নিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বাবা মাশরুর রেজা কুটিলসহ অন্যদের সাথে নিয়ে শহরের কেশব মোড় বাড়ি থেকে নোমানী ময়দানে ঈদের নামাজ পড়তে আসেন তিনি।
 
এখানে জেলা প্রশাসক মাহবুবর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দেশ সেরা এই ক্রিকেটার।
 
৯ সেপ্টেম্বর স্ত্রী শিশির ও শিশু কন্যাকে নিয়ে মাগুরার বাড়িতে ঈদ করতে আসেন সাকিব আল হাসান।

ইত্তেফাক/এএম।