খুলনায় ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪
 
 
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উত্সাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় পবিত্র     ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায়। এ বিশাল  জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।
 
খুলনা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি­­­ খুলনা টাউন জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
 
ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় খুলনা টাউন জামে মসজিদে সকাল  ন’টায় এবং তৃতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে সকাল ১০টায়। এছাড়াও নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ ,ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা আলীয়া মাদ্রাসা, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা ময়দান, তালিমুল মিল­াত মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা ময়দান, সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবণচরা, চাঁনমারী, রূপসা , টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, করবস্থান জামে মসজিদ, জেলা পুলিশ লাইন ময়দান, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, দৌলতপুর রেলওয়ে ময়দান, বিএল কলেজ মাঠ, দেয়ানা ঈদগাহ ময়দান এবং ফুলতলাসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুুষ্ঠিত হয়।
এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
 

ইত্তেফাক/এএম।