ছবি সরানোর ভুল থেকে শিক্ষা নেবে ফেসবুক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১০
ভিয়েতনাম যুদ্ধে নাপাম হামলা থেকে বাঁচতে এক কন্যা শিশুর পালানোর ঐতিহাসিক ছবি মুছে দেওয়ার ঘটনায় সম্প্রতি সমালোচনার মুখে পরে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমে ফেসবুক। এই ‘ভুল’ থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা নেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা।
 
নরওয়ে প্রধানমন্ত্রী এরনা সোল্ডবার্গ-কে দেওয়া এক চিঠিতে শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘এগুলো কঠিন সিদ্ধান্ত আর আমরা সবসময় এগুলো সঠিক নেই না। এমনকি পরিষ্কার নীতিমালা দিয়ে, প্রতি সপ্তাহে প্রতিটি ক্ষেত্রে লাখ লাখ পোস্ট দেখাও ‘চ্যালেঞ্জিং’। অথচ, আমরা এটি উন্নত করতে চাই। আমরা আমাদের কমিউনিটি আর নতুন সদস্যদের প্রতি অঙ্গীকারবদ্ধ।’
 
এই চিঠি, ফেসবুক কীভাবে “এই বিষয়টিকে কতোটা গুরুত্ব দিয়েছে আর এটি কীভাবে ব্যবস্থা করেছে’  তার একটি নিদর্শন বলে জানিয়েছেন স্যান্ডবার্গ। তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যে... ‘টেরর অফ ওয়ার’-এর মতো ছবির গুরুত্ব ফেসবুককে নগ্নতামুক্ত রাখার সিদ্ধান্তকেও রুখে দেয়। শুক্রবার নরওয়েতে ফেইসবুকের দুই কর্মকর্তা যাচ্ছেন, তাদের সঙ্গে সোল্ডবার্গ-এর কর্মীরা সাক্ষাৎ করতে পারবেন বলে জানান স্যান্ডবার্গ। 
 
তিনি বলেন, ‘আমি আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে- আর আপনাদের আর কোনো উদ্বেগ থাকলে আমি সব সময়ই আছি। নরওয়ে ফেসবুকের জন্য একটি বড় বিনিয়োগ দাতা। রয়টার্স।
ইত্তেফাক/এসএসএ