ইসরাইলি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি সিরিয়ার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৩
 
একটি ইসরাইলি যুদ্ধ বিমান ও ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে সিরিয়ার সরকার সমর্থিত সামরিক বাহিনী। তাদের দাবি, সিরিয়ায় সরকার সমর্থিত বাহিনীর অবস্থান জানার জন্য ড্রোন ও বিমানটি এসেছিল। সিরিয়ার আকাশ সীমানায় আসার পর এই দুটিকে বিধ্বস্ত করা হয়। অবশ্য বিষয়টি অস্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী।
 
সিরিয়ান আর্মির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, আমাদের প্রতিরক্ষা বিভাগ একটি ড্রোন ও বিমানকে বিধ্বস্ত করেছে। সরকার সমর্থিত এই দলটি দাবি করে, ইসরাইলি বাহিনী সন্ত্রাসীদের সাহায্য করার জন্য এই বিমান ও ড্রোন পাঠিয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল আমাদের আর্টারি গুলোর অবস্থান নিশ্চিত করা। আর সে কারণেই আমরা তা ভূপাতিত করেছি।
 
এদিকে ইসরায়েল বাহিনী জানায়, আমাদের কোন বিমান বা আকাশযান বিধ্বস্ত হয়নি। গালফ নিউজ।
 
ইত্তেফাক/আরএ