ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এস আই জাহিদ হাসান নিহত হয়েছেন। তার স্ত্রী সালমা আকতারসহ দু’জন আহত হয়েছেন। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহালবাড়ি গ্রামে। পিতার নাম মৃত নিজাম উদ্দিন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, কিছুদিন আগে ঝিনাইদহ সদর থানা থেকে নড়াইল সদর থানাতে বদলী হন। স্ত্রীকে সাথে শ্বশুরবাড়ি শৈলকুপা উপজেলার বারইপাড়া যাচ্ছিলেন। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটাইতে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী স্ত্রী ও অপর মোটর সাইকেলের চালক আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। পথিমধ্যে হাটগোপালপুরের কাছাকাছি পৌঁছুলে তিনি মারা যান।
ইত্তেফাক/আরএ
