২০৫০ সালের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র: জরিপ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৫৩

আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র। পিউ রিসার্চ সেন্টারের চালানো এক মতামত জরিপে এমন তথ্য পাওয়া গেছে। 

জরিপে দেখা গেছে, মার্কিন ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ৬ জনই মনে করেন, ২০৫০ সালের মধ্যেই বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র। 

ওই জরিপে আরও জানা যায়, আগামী কয়েক দশক পরে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে এমন ধারনা পোষণ করছেন মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই।  

তবে দেশটির শ্বেতাঙ্গ শ্রেণির  এবং তুলনামূলক ভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্য এ ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায় যে, মার্কিন ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং সমর্থকদের ৬৫ শতাংশ এ ধারণা পোষণ করছেন। 

অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন যে ২০৫০ সালের বিশ্বে প্রভাব হারাবে আমেরিকা। এছাড়া অনেক মার্কিন নাগরিকের ধারনা করছেন, আগামী ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে চীন।  

ওই জরিপে আরো দেখা যায়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন।তথ্য সূত্র: পিউ রিসার্চ সেন্টার, পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর