সাভারে বাসের ভেতর লাশ, আটক ৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৯
 
ঢাকার সাভারে একটি বাসের ভেতর থেকে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার ঈদের দিন সন্ধ্যায় সাভারের গেন্ডা এলাকার পদ্মা পেট্রোল পাম্পে থাকা গ্রামীণসেবা পরিবহনের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার এস আই মো. আসাদুজ্জামান। নিহত মো. টিপু (১৪) পটুয়াখালী জেলার বাউফল থানার হাসনাবাদ গ্রামের জাকির সরদারের ছেলে।
 
আটক তিনজন হলেন বাসের মালিক শাহিন মিয়া, কন্ডাক্টর জালাল ও বাসের আরেক সহকারী আব্দুল বাতেন।
 
এসআই বলেন, গেন্ডা এলাকার পদ্মা পেট্রল পাম্পে গ্রামীণ সেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনা তদন্তের পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এসআই আসাদুজ্জামান।
 
এছাড়া বাসটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

ইত্তেফাক/এএম।