নন্দীগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০২
বগুড়ার নন্দীগ্রামে  সড়ক দুর্ঘটনায় সিয়াম হোসেন (৭) নামের ১ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার রনবাঘা এলাকার শহরকুড়ি গ্রামের হেলাল হোসেনের ছেলে। 
 
বুধবার দুপুর ১টায় থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন সন্ধ্যায় বগুড়া- নাটোর মহাসড়কের শহরকুড়ি নামক স্থানে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই সে নিহত হয়। ওই ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকারে ছায়া নেমে এসেছে। 
 
ইত্তেফাক/এসএসএ