ঘাসের ডগায় ‘মুক্তো’র হাসি

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:২৯

প্রকৃতিতে এখন ঋৃতুকন্যা হেমন্ত। মেঘমুক্ত আকাশ। সারাদিন  সোনাঝরা  রোদ। দুপুর গড়াতেই সূর্যের তাপে ভাটা। কোমল পরশ বাতাসে।  বিকেলেই কিছুটা  হিম  হিম ভাব। ভোরে ঘাসো বড় ডগায় বিন্দু  বিন্দু  শিশির কণা। সুর্যের আলো পড়তেই হেসে ওঠে মুক্তোর  মতো। জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।