মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শিবালয়ে উপজেলার টেটরা বাসস্ট্যান্ডে বিকেল ৪টার দিকে বাস, লেগুনা ও রিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ৮ জন গুরুতরভাবে আহত হন। আহতদের উথলি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/আরএ
