মাগুরার শ্রীপুরে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১
মাগুরার শ্রীপুর উপজেলার জ্যোত শ্রীপুর গ্রামে বুধবার দুপুর ২টার দিকে গৌড়ী রানী বিশ্বাস (৫০) নামে এক গৃহবধূ পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে।
 
পরিবারের লোকজন জানান,ওই গ্রামের মনীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী গৌড়ী রানী বিশ্বাস বাড়ির কাজ-কর্ম সেরে দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্নান করতে গিয়ে বাড়িতে ফিরতে অনেক দেরি দেখে বাড়ির লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজ করতে থাকে।
 
দীর্ঘ সময় খুঁজাখুঁজির একপর্যায়ে তাকে মৃত অবস্থায় পানিতে পাওয়া যায়। এই করুণ মৃত্যুতে গোটা এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।