চট্টগ্রামের পথে রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৬
 
১০ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এই পথে রেল যোগাযোগ শুরু হয়। 
 
চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে পাহাড়তলী স্টেশনের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। বিকাল চারটার দিকে দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখে  ট্রেনটি  ঢাকার পথে রওনা দেয়।
 
রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে লাইন মেরামতের পর রাত দুইটার দিকে  রেলপথে আবার চলাচল শুরু হয়।
 
ইত্তেফাক/এএসএস