চামড়া পাচাররোধে সীমান্তে সতর্কতা জারি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৭
 
কোরবানি ঈদের পশুর চামড়া ভারতে পাচার প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তে কড়া নজরদারির সাথে সতর্কতা জারি করেছে বিজিবি।
 
সীমান্তের প্রতিটি বিজিবির টহল পোস্টে বাড়ানো হয়েছে সদস্য সংখ্যা। সীমান্তের ইছামতি নদীতে চোরাচালান প্রতিরোধে নামানো স্পিডবোডগুলোতেও বিজিবির টহল দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। চামড়া পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা জনসচেতনতা সৃষ্টি করতে সীমান্তে বসবাসরত সকল নাগরিকদের পরামর্শ দিয়েছেন।
 
২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহম্মাদ আরিফুল হক বলেন, চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। এপর্যন্ত পাচার সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি এবং চামড়ার কোন চালান আটক হয়নি।
 
ইত্তেফাক/এএসএস