বরিশালে বাসের ধাক্কায় অটো চালকের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৯
 
নগরীর রুপাতলী এলাকায় বাসের ধাক্কায় রিয়াজ তালুকদার (২২) নামের অটো চালকের মৃত্যু হয়েছে। সে বাকেরগঞ্জ উপজেলার বীরাঙ্গল এলাকার এনায়েত তালুকদারের ছেলে।
 
বুধবার রাত অনুমানিক ১২ টার  দিকে রিয়াজ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় অটোর হেড লাইট ঠিক করছিল। এ সময় বরিশাল থেকে বাকেরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রিয়াজকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা  জানান, রিয়াজকে ধাক্কা দেওয়ার আগে ঘাতক বাসটি ব্যাটারি চালিত আরেকটি অটোকে ধাক্কা দেয়। এতে সেই অটোর চালকও গুরুত্বর আহত হয়।
 
ইত্তেফাক/আরএ