ভালুকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৭
 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মেহেরাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এই দুর্ঘটনায় চালক মান্নান অক্ষত রয়েছে। এ ঘটনাটি ঘটেছে সকাল ১১টার দিকে।
 
চালক মান্নান এর সাথে কথা বলে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে একটি প্রাইভেটকারে করে টাঙ্গাইল রওনা দেয়। কিন্তু রাস্তা ভুল করে ভালুকায় চলে আসে। পরে তারা আবার ভালুকা থেকে টাঙ্গাইল রওনা দেয়। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মেহেরাবাড়ীতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের থামে লেগে কারটি দুমরে-মুচরে যায়। এতে ঘটনাস্থলে হুসেন শাহিদ (৫৫) মারা যায় এবং আহত হয় আরো ৩ জন।
 
আহত আলী নামের অপর একজনকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। আহত রাজু ৩৫ ও সজিব ৩০ কে ময়মনসিংহে রেফার্ড করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে। ভালুকা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/আরএ