ফরিদপুরে বাসচাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৭
ফরিদপুর সদর উপজেলার ধুলদী গ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ এক পথচারী নিহত হয়েছেন। নিহত নূরুদ্দীন মোল্লা (৭০) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল পৌণে পাঁচটার দিকে ধুলদী রেলগেট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন নূরুদ্দীন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ