বরিশালের কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাশিপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে একটি সাইকেলকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী ওই যুবক নিহত হন।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
