গাইবান্ধায় স্ত্রী মিনারা বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আমজাদ হোসেনকে (৩৭) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খানজানি গ্রাম থেকে মিনারার লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্ত্রী মিনারাকে মারধর করে আমজাদ। এতে ঘটনাস্থলেই মারা যায় মিনারা। পরে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টায় মিনারাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর সময় স্থানীয়রা আমজাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
