কুমিল্লায় বিল্লাল হোসেন নামে ৯ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম সবর্ণপুর গ্রামের একটি ধানখেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিল্লাল হোসেন ওই গ্রামের হাফিজ মিয়ার পুত্র।
সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, সুবর্ণপুর গ্রামের একটি ধানখেতে বিল্লাল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রাতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।
