রাজধানীর সদরঘাটে ভিড়ানো একটি লঞ্চের দড়ি ছিঁড়ে তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দুইটি লঞ্চ ঘাটে ভিড়ছিল। এ সময় ঘাটে ভিড়ানো এমভি জাহিদ-৪ নামের ওই লঞ্চটির দড়ি ছিঁড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে অনলাইন নিউজ পোর্টালের এক সংবাদকর্মী রয়েছেন।
সদরঘাট ট্রাফিক ও নৌ নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
