লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে একই পরিবারের চার শিশুসহ সাতজন আহত হয়েছে।
শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার কুটিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বাড়িতে সবাই নিজ নিজ ঘরের অবস্থান করছিল। এ সময় বজ্রপাত হলে ওই বাড়ির সাতজন আহত হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে।
মহিষখোচা ইউপি সদস্য মজমুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
