পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু ঘটেছে।
শুক্রবার উপজেলার বেতমোর ইউনিয়নের জানখালী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে জানখালী গ্রামের ইজি বাইক চালক সৈয়দ আলী হাওলাদারের সাড়ে তিন বছর বয়সী জমজ শিশু ফাতিমা আক্তার ও কুলসুম আক্তার বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে দুইজন বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/এএসএমইউ
