দোহারে পদ্মায় দুই যুবক নিখোঁজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২২
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট পদ্মা নদীর পাড়ে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজ হয়েছে।
 
বৃস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা থেকে মো. মিরাজ (১৭) ও  মো. তালহা (১৮) নামে দুই যুবক নিখোঁজ রয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে দমকল বাহিনীর কর্মীরা ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও তাদের সন্ধান মেলেনি।
 
শুক্রবার সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন।
 
মিরাজের মা আয়েশা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার সকালে এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হয় মিরাজ। সোরওয়ার্দী উদ্যানে ঘুরতে যাওয়ার নাম করে ওরা চার বন্ধু দোহারে চলে যায়। সন্ধার দিকে মোবাইলে ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছুটে এসেছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ