নাটোরের নলডাঙ্গার রাম শাহ কাজিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে হাসিনা বেগম বাড়িতে বিদ্যুৎচালিত পানির পাম্পের মোটরের সুইচ অন করতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
হাসিনা বেগম নলডাঙ্গা উপজেলার রাম শাহ কাজিপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী।
ইত্তেফাক/কেকে
