কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে আক্কাছ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উলিপুর রেলষ্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর কোতয়ালী থানার এরশাদ মোড় সেন পাড়ার আক্কাছ আলী ঈদের পরদিন উলিপুর পৌরসভার মালতিবাড়ী গ্রামে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসেন।শুক্রবার ট্রেনে করে বাড়ি ফেরার জন্য স্ত্রী দুলালী বেগম, দুই মেয়ে ও এক ছেলেসহ উলিপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। চিলমারী থেকে ছেড়ে আসা ৪২১ আপ রমনা ট্রেনটি উলিপুর স্টেশনে পৌছলে তাদের ট্রেনে তুলে দিয়ে নিজে উঠতে গেলে পা ফসকে তিনি নিচে পড়ে যান। এ সময় চলন্ত ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর স্টেশন মাষ্টার মনছুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে
