বেড়ায় সিএনজি-করিমন সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৬
 
পাবনার বেড়ায় শুক্রবার সন্ধ্যায় সিএনজি-করিমন মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেড়ার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের কাশিনাথপুরে শিবপুর নামক স্থানে সিএনজি-করিমনের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সিএনজি ও করিমন উল্টে উভয় পরিবহনে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হন।
 
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে