নদ-নদীর ৩৪টি স্থানে পানি বৃদ্ধি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৪
দেশের নদ-নদীর ৩৪টি স্থানে পানি বৃদ্ধি এবং ৪৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ৮টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ৩টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা বলা হয়।
 
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীর পানি হ্রাস পেতে শুরু করতে পারে।
 
ইত্তেফাক/এসএস