সাভারে দুর্ঘটনায় পুলিশ বাস, আহত ১৫ পুলিশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৩
সাভারে পুলিশ বহনকারী বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাভারের আশুলিয়ার নবীনগরে আর্মড ব্যাটালিয়ান পুলিশের বহনকারী বাসের সাথে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
 
আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতাল, সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, আর্মড পুলিশের সদস্যরা সাভার থেকে রাতের পালার কাজে যোগ দিতে বাইপাইল যাচ্ছিলো। এ সময় তাদের বহনকারী বাসটি ব্রেক ফেল করে আরেকটি যাত্রিবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য বহনকারী বাসে থাকা আর্মড পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়। 
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। 
 
আহতদের মধ্যে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ইউনুস ও লতিফ নামের দুই পুলিশ সদস্যের অবস্থা অশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
ইত্তেফাক/এমএইচ