ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই জেলেকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে নিষিদ্ধ প্রায় এক লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও অন্যান্য জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে বাদশা মোল্যা ও ছরোয়ার সেখ নামে দুই জেলেকে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, ইমাম মোল্যা (৩০) ও রবিউল ইসলামকে (৩৫)
মধুখালী উপজেলার হরিণখোল, ক্ষুদেগোলা ও চন্দনা নদীর আড়কান্দি ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ এ অভিযান চালায়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. সেকেন্দার আলী, মধুখালী থানার এস আই মোস্তফা কামাল ও ক্ষেত্র সহকারী আফসার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
