চামড়া পাচার প্রতিরোধে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদুল আজহার পরে কোনো চোরাকারবারী যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে কোনো পশুর চামড়া পাচার করতে না পারে সে জন্য সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছেন। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারি। ট্যানারি মালিকদের নির্ধারন করা মূল্যে পশুর চামড়া বিক্রি করতে না পেরে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। আর এ কারনে সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা করছেন অনেকেই।
সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ মোহাম্মদ লুকমান হামিদ পিপিএম জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যাতে ভারতে চামড়া পাচার না হয় সেজন্য সাতক্ষীরায় বিজিবির দুটি ব্যাটালিয়নের আওতাধীন ১৩৮ কি.মি স্থল ও ১০০ কি.মি জলসীমার সমগ্র এলাকাজুড়ে কঠোর নজরদারি রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যে কোনো ধরনের পাচার ও জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএসএমইউ
