বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ডের সন্ধান পেলেন গবেষকরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০২
উপরের ছবিটার দিকে তাকান। না, এটা কোনো বড় পাথর নয়। এই গোলাকার বস্তু মূলত একটি উল্কাপিণ্ড! সম্প্রতি এর সন্ধান পেয়েছেন গবেষকরা।
 
উল্কাপিণ্ডটি প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল বলে দাবি আবিষ্কারকদের। আর্জেন্টিনার এক কৃষিজমি থেকে এই বিশালাকার উল্কাপিণ্ডটি আবিষ্কার করেছেন চাকো অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমির গবেষকরা। 
 
৩০ টন ওজনের মহাকাশের অচেনা বস্তুটি মাটির নিচে থেকে তুলতে বেশ কসরত করতে হয়েছে তাদের। তবে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা গবেষকদের।
 
IMG0
 
গবেষকদের মতে, এটিই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উল্কাপিণ্ড। এর নাম দেওয়া হয়েছে 'গানসিডো মিটিওরাইট'। 
 
বিশ্বের সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছিল আফ্রিকার নামিবিয়ায়, যার ওজন ছিল ৬০ টন। আর নাম দেওয়া হয়েছিল ‘হোবা’।
 
ইত্তেফাক/এএম