সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৩
সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা সদরে ১২ জন, কলারোয়ায় সাতজন, তালায় দুইজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ