পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত শেলী (৪০) সোনালী ব্যাংকের জয়পুরহাট শাখার পরিচ্ছন্ন কর্মী ছিলেন।
শনিবার সকাল নয়টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ দিকে রেল লাইন ধরে শেলী হাঁটছিলেন। এ সময় গোয়ালন্দঘাট অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
