ঢাবি গার্হস্থ্য অর্থনীতি কলেজে অনলাইনে ভর্তির আবেদন শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে।
 
অনলাইনের মাধ্যমে শুরু হওয়া ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ১৯ অক্টোবর বুধবার দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
এতে বলা হয়, ভর্তির ওয়েবসাইট (http://www.govhec.edu.bd) সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।