সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় ফারুক গাজী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নে খানপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ফারুক উপজেলায় মিঠা চন্ডিপুর গ্রামে নজির আলী গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক রাস্তার পাশ দিয়ে হেটে খানপুর দোকানে যাচ্ছিল। এ সময় শ্যামনগর থেকে সাতক্ষীরাগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
