হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।  সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়।
 
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী জানান, বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার আতাউর রহমানের ভাই মিনু মিয়ার সঙ্গে সদর উপজেলার চানপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে সুমন মিয়ার বৃহস্পতিবার স্থানীয় বাজারে কথা কটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন  সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের ৪০ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০৮ রাউন্ড রাবার বুলেট ও ৪৭ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।